Home / অর্থনীতি / বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার বিঘ্নিত
3+no+signal+mbd

বৈরী আবহাওয়ায় ইলিশ শিকার বিঘ্নিত

মাস্টারি বিডি | বাঁধন খান
জাতীয় | ঢাকা | ০৮ আগস্ট ২০১৯ | ২৪ শ্রাবণ ১৪২৬

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় এবং আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকায় বরগুনার সমুদ্রগামি জেলে ট্রলারগুলো সাগরে না গিয়ে নিরাপদ আশ্রয়ে নোঙ্গর করে থাকতে বাধ্য হচ্ছে। ওদিকে সাগর আর ইলিশ তাদের হাতছানি দিয়ে ডাকছে।
ঊপকূল জুড়ে দফায় দফায় দমকা বাতাস, সাথে ঝাপটা বৃষ্টি চলছে। খেয়াল করলে বোঝা যায় বাতাসের গতি পূর্বদিক থেকে। এ পূবালি বাতাসের সাথে ইলশে গুড়ি বৃষ্টিতে সাগরে প্রচুর ইলিশ পাওয়ার কথা।
মৎস্য বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী ইলিশের ভরা মৌসুম হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জুনের মাঝামাঝি থেকে ইলিশের মৌসুম শুরু হয়। জেলেদের অভিজ্ঞতা বলে এ ধরনের আবহাওয়ায় অর্থাৎ বৃষ্টি ও পূবাল বাতাস পুরোপুরি ইলিশের জন্য উপযোগী। এ সময়টায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে।
বৈরী আবহাওয়ার কারণে পাথরঘাটা দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটসহ বিভিন্ন খালে নোঙর রয়েছে কয়েকশ ট্রলার। ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ার আগেই এসব ট্রলার ঘাটে ফিরে এসেছে।
নিরাপত্তার কারণে নতুন করে সাগরে ট্রলার পাঠানো হচ্ছে না। তবে কিছু সংখ্যক ট্রলার এখনো সাগরে রয়েছে বলে জানা গেছে। বাসস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26112

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি …

Leave a Reply

Your email address will not be published.