Home / জাতীয় / প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
pm+bd+mbd

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০৮ আগস্ট ২০১৯ | ২৪ শ্রাবণ ১৪২৬

যুক্তরাজ্যে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মস্ত্রী আকম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক,আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম,সালমান এফ রহমান এবং মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
একইসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব মো.শফিউল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিববৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসভবন গণভবনে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের,মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ড.আব্দুস সোবহান গোলাম সহ দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল ৬ টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে রওনা হন।

লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

১৯ জুলাই লন্ডনে যান শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই বাংলাদেশের রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন। এরপর ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.