Home / উৎসব ও সংস্কৃতি / বিশ্ব সংগীত দিবস
world+music+day+2019+mbd

বিশ্ব সংগীত দিবস

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ২০ জুন ২০১৯ | ০৬ আষাঢ় ১৪২৬

২১ জুন বিশ্ব সংগীত দিবস বা ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’। এই দিনটিকে ঘিরে নানা দেশে নানা ধরনের আয়োজন হয়েছে। বাংলাদেশেও উদ্যাপিত হয় দিনটি। এই দিবসের নিয়ে কিছু তথ্য :

সুর আর অসুর। আর কিছু না হোক, সুরেই বশ মেনে যায় সমস্ত প্রাণী। হিংস্র বাঘ এমনকি বিষধর সাপও মন দিয়ে শোনে অচেনা কোনো গান। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু— সময়, বয়স আর স্থানভেদে সুর আর গান মিশে আছে সবখানে।

music+instruments+mbd

প্রথম সংগীত দিবস ঠিক কবে উদযাপিত হয়েছিল?
আর দিবসটি উদ্যাপন করেছিলই–বা কে? মূলত, ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদ্যাপন শুরু করা হয়। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে এ ব্যাপারে প্রথম চিন্তা শুরু করেন। তবে এ তো গেল ইতিহাসের একটি অংশ। অনেকের মতে, ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদ্যাপন করতে সারা রাত গান চালিয়ে যাওয়ার প্রস্তাব করেন। সেই প্রস্তাবনার পরবর্তী ফলাফল হিসেবেই আসে ২১ জুনের সংগীত দিবস। বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে এই দিবস উদ্যাপিত হয়। রেস্তোরাঁ, পার্ক, যানবাহন—সংগীত দিবসে সর্বত্র বিনা মূল্যে গান পরিবেশন করেন শিল্পীরা। শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে দিবসটিকে ব্যবহার করা হয়।

world+music+day+2019+mbd-2

তবে সংগীত নিয়ে জ্যাক ল্যাং-এর মতো করে ফ্রান্সে খুব বেশি মানুষ ভাবেননি। তিনি ফ্রান্সের প্রথাগত গানের ধারাকে ভাঙতে মরিস ফ্লুরেটকে নিয়োগ দেন। ফ্লুরেট ১৯৮২ সালে বিশাল এক পরিসংখ্যান চালান। এই পরিসংখ্যানে উঠে আসে সংগীত নিয়ে কাজ করা প্রচুর মানুষের কথা। সে সময় ফ্রান্সে প্রতি দুইজন তরুণের মধ্যে একজন কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। সব নিয়ম পাশে রেখে ঘোষণা দেওয়া হয় নতুন এক ধারার। যেখানে তরুণেরা শুধু চিরাচরিত সংগীত শিখবেন না, শিখবেন রক, জ্যাজ, পপ—সব ধারার সংগীত। আর শেষমেশ জ্যাক ল্যাং, প্রকৌশলী ক্রিস্টিয়ান ডুপাভিলন আর মরিস ফ্লুরেটের চেষ্টায় এই উদ্যোগ সফলও হয়েছিল।

world+music+day+2019+mbd-3প্রতিবছরের মতো ২০১৯ সালেও ‘বিশ্ব সংগীত দিবস’ পালিত হবে বিশ্বের নানা দেশে। ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হওয়ায়, এই দিনটিকেই সংগীত দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ বছর ফ্রান্স ও প্যারিসে আয়োজন করা হচ্ছে দিবসটির ৩৮তম আয়োজন।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এদিন বিকেল ৪ টা থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে, সমবেত সংগীত, যন্ত্রসংগীত, বিদেশী ভাষায় গান।
আয়োজনে আরো থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সূত্র : প্রথম আলো ও বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 7 2026 8888866

এক বছর পর জাপানে যাচ্ছে বিমানের ফ্লাইট

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | মাসস এক বছরের বেশি সময় বন্ধ থাকার …

Leave a Reply

Your email address will not be published.