Home / বিনোদন / নাটক / বিশ্বকাপ উপলক্ষে ৭ পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’
fair+play+mbd

বিশ্বকাপ উপলক্ষে ৭ পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৮ মে ২০১৮ । ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪

বিশ্বকাপ ও ঈদুল ফিতরকে উপলক্ষ করে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’। নাটকটি রচনা করেছেন পলাশ মাহবুব- পরিচালনা আবু হায়াত মাহমুদ।

fair+play+mbd-3

‘ফেয়ার প্লে’ নাটকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান। এদের একজন ব্রাজিল সমর্থক অন্যজন আর্জেন্টিনার। সাত পর্বের এই ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা ও চঞ্চল চৌধুরী।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ বলেন, ‘চমৎকার গল্পের একটি পারিবারিক নাটক। অনেকদিন পর পারিবারিক আবহের একটা নাটকে অভিনয় করলাম। অভিনয়ের সময়ে মনে হচ্ছিল পরিবারে আছি, নাটকটি যারা দেখবেন তারাও পারিবারিক আবহটা টের পাবেন।’

জাহিদ হাসানের বক্তব্যের সঙ্গে অভিনেত্রী তিশাও সহমত পোষণ করে বলেন, ‘নাটকটি করার সময় খুব মজা হয়েছে। জাহিদ ভাই ও চঞ্চল ভাইয়ের সঙ্গে অভিনয় করা তো সবসময় বেশ আনন্দের। তবে এ নাটকে অনেক বেশি চরিত্র থাকার কারণে, নাটকটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। এ নাটকে বাবা আছে, মা আছে, ভাই-বোন আছে, এমনকি বোনের হাজবেন্ড, বাচ্চাও আছে। আশা করছি নাটকটি বেশ জনপ্রিয়তা পাবে।’

fair+play+mbd-2

ফেয়ার প্লে প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘পলাশ মাহবুবের লেখায় চমৎকার উইট থাকে, গল্প থাকে। এ জন্যই নাটকটি করা। তাছাড়া নাটকটিতে এক ধরনের পজিটিভ ভাব রয়েছে। এটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সময় খেলার পাশাপাশি নাটকটিও সবাই উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।’

‘ফেয়ার প্লে’ নাটকে জাহিদ-তিশা-চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ আরও অনেকে। ‘ফেয়ার প্লে’ প্রচারিত হবে ঈদের প্রথম সাতদিন, বাংলাভিশনে।

বিশ্বকাপের উত্তাপ সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিরাজ করে। এ নিয়ে অনেক নাটক, গান, অনুষ্ঠান নির্মিত হয়। আসন্ন বিশ্বকাপ ফুটবল আসরের ব্যাপারে পারিবারিক আবহের নানা ভাবনা-চিন্তা, মুখরোচক কথাবার্তা ও মিষ্টি মিষ্টি বিতর্ক উঠে এসেছে ‘ফেয়ার প্লে’ পর্ব নাটকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.