Home / উদ্যোগ / ইউটিউব ৮০ লাখ ভিডিও মুছে ফেলবে
youtube+mbd-2

ইউটিউব ৮০ লাখ ভিডিও মুছে ফেলবে

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের বর্তমান ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি…

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৮ মে ২০১৮ । ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪

ইন্টারনেট জগতের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব জানিয়েছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮০ লাখ ভিডিও তারা মুছে ফেলবে। এসব ভিডিওর বেশির ভাগই ‘প্রাপ্তবয়স্কদের জন্য’ নির্মিত।

সিএনএনের খবরে বলা হয়, ইউটিউব তিন মাসের একটি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বলছে, এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভিডিওগুলো মুছে ফেলা সহজ হবে।

ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ৬৭ লাখ ভিডিও মানুষ নয়, মেশিন কিংবা রোবটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। যার ভেতর শতকরা ৭৬ ভাগের একজন দর্শকও নেই।

সম্প্রতি সমালোচক এবং বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অভিযোগের মুখোমুখি হচ্ছে ইউটিউব। তাদের অভিযোগ ইউটিউবে আপত্তিজনক অনেক ভিডিও আপলোড হচ্ছে। সিএনএনের এক অনুসন্ধানে ৩০০ প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে যারা ইউটিউবের সাহায্যে জঙ্গিবাদ, নানা ধরনের অপপ্রচারসহ বিতর্ক সৃষ্টি করে এমন প্রচারণা চালাচ্ছে।

জিবিএইচ ইনসাইটসের প্রযুক্তি-গবেষণা বিভাগের প্রধান ড্যানিয়েল আইভস বলেন, সমস্যা চিহ্নিত ভিডিওগুলো মুছে ফেলার সিদ্ধান্তটি যথাযথ।

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের বর্তমান ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.