Home / উদ্যোগ / বাংলাদেশ-কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন
bd+cosovo+relation+mbd-2

বাংলাদেশ-কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৮ ফেব্রুয়ারি ২০১৮ । ০৬ ফাল্গুন ১৪২৪

বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়।

নিউইয়র্কস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত টেউটা সাহাতকাইজা স্ব স্ব দেশের সরকারের পক্ষে এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়।

bd+cosovo+relation+mbd-3

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিবৃতি বাংলাদেশ ও কসোভোর মধ্যে বন্ধুত্বের সুদৃঢ় সম্পর্ক রচনা ও পারস্পারিক সহযোগিতার দিগন্ত বিস্তৃত করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও অবদান রাখবে বলে উভয় দেশের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন।

এর মাধ্যমে উভয় দেশ জাতীয় সার্বভৌমত্বের প্রতি পারস্পারিক শ্রদ্ধা ও আঞ্চলিক সংহতি বজায় রাখা, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ জাতিসংঘের নীতিমালা এবং আন্তর্জাতিক আইনসমূহের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

bd+cosovo+relation+mbd-4

গত বছর বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। এছাড়া গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন চলাকালীন কসোভোর রাষ্ট্রপতি হাসিম থাচির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কসোভোতে স্বাধীনতার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালায় আগামী ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অংশগ্রহণ করবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.