শখ করে কেনা দামি হ্যাট বা ক্যাপটা ব্যবহার করার এখনই সুবর্ণ সুযোগ। তবে খেয়াল রাখতে হবে হ্যাট বা ক্যাপ যাতে বাকি পোশাকের সঙ্গে মানানসই হয়…..
মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ জুলাই ২০১৭ । ০১ শ্রাবণ ১৪২৪
বর্ষা ঋতুতে ছিমছাম বেশভূষার জন্য নারীদের পাশাপাশি পুরুষদেরও কিছু বিষয় খেয়াল রাখা দরকার আছে। বিভিন্ন অনুসঙ্গ মিলিয়ে উজ্জ্বল রংয়ের পোশাক পরলে ব্যক্তিত্বে আসবে চমক।

বর্ষাকালে পুরুষের ফ্যাশনবিষয়ক কিছু টিপস :
মেঘলা আবহাওয়ায় উজ্জ্বল সবুজ, নীল, হলুদ বা লাল শার্ট ভালো মানাবে। ‘ফাংকি’ বা মজাদার প্রিন্টের শার্ট গায়ে চড়াতে পারেন বিনা সংকোচে।
হালকা কাপড়ের আরামদায়ক প্যান্ট পরতে হবে। খেয়াল রাখতে হবে, প্যান্টের নিচের অংশ যাবে গোড়ালির উপর বরাবর কিংবা ঠিক উপরে। এতে রাস্তার কাদা, পানি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। সাদা ও অন্যান্য হালকা রংয়ের পোশাক এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলোতে দাগ বেশি বোঝা যায় এবং পানিতে ভিজলে স্বচ্ছ হয়ে যায়, যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে।
শীতকাল নয়, তবে আবহাওয়া ঠাণ্ডা থাকার ফলে অফিসিয়াল বেশভূষা হিসেবে হালকা কোট বা ব্লেজার পরার সুযোগ রয়েছে এই ঋতুতে। পানিরোধক ট্রেঞ্চ কোট যে কোনো অফিসিয়াল মিটিংয়ে মানাবে বেশ।
বর্ষায় পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে প্রধান বিষয় হল বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচা। তাই পানিরোধক কাপড়ে তৈরি রেইনকোট হতে পারে আদর্শ। প্যান্টের পা ছোট রাখতে হবে, প্রয়োজনে প্যান্টের পা সুন্দরভাবে ভাঁজ করে গুটিয়ে নিতে হবে।
শখ করে কেনা দামি হ্যাট বা ক্যাপটা ব্যবহার করার এখনই সুবর্ণ সুযোগ। তবে খেয়াল রাখতে হবে হ্যাট বা ক্যাপ যাতে বাকি পোশাকের সঙ্গে মানানসই হয়।
বৃষ্টিতে নিজে ভিজে যাওয়ার পাশাপাশি ব্যাগ ভিজে যাওয়ার আশঙ্কা মনের মধ্যে কাজ করে। ল্যাপটপ, ক্যামেরা, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র থাকে ব্যাগে।
শরীর ভিজলে কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, হয়ত একটু সর্দি লাগবে। কিন্তু ব্যাগ ভিজে গেলে কয়েক হাজার টাকার প্রয়োজনীয় জিনিস কিংবা তার চাইতেও গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই পানিরোধক একটি ব্যাগ এই ঋতুতে খুবই জরুরি। এক্ষেত্রে ভালোমানের ব্যাকপ্যাক বেছে নিতে পারেন। অথবা ব্যাগের উপর পানিরোধক কভার পরিয়ে নিতে পারেন।
সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম