মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ অক্টোবর ২০১৭ । ১৯ আশ্বিন ১৪২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে মাস্টার ইন পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট ও এলএলএম মেরিটাইম ল-এর ৩য় ব্যাচ এবং মাস্টার ইন মেরিটাইম বিজনেস-এর ১ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীস্থ অস্থায়ী ক্যাম্পাসে মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার জন্য দেশের একমাত্র ও প্রথম মেরিটাইম বিশেষায়িত সরকারি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের ডিন কমডোর এম জিয়াউদ্দিন আলমগীর।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় গভীর আনন্দ ও উচ্ছ্বাসের সাথে স্বাগত জানিয়ে বরণ করে নেয়া হয়।
পরে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করা হয়।
ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা দেশে-বিদেশে দক্ষ মেরিটাইম পেশাজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্জিত বৃহৎ সমুদ্রসীমায় নতুন নতুন গবেষণার মাধ্যমে সামুদ্রিক সম্পদ আহরণ ও প্রযুক্তি উদ্ভাবনসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম