Home / প্রবাস / ফ্রান্সে হিউমেনিটি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইকবাল করিম নিশান
ikbal+karim+nishan+journalist+mbd-2

ফ্রান্সে হিউমেনিটি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইকবাল করিম নিশান

মাস্টারি বিডি ডটকম
শান্তা ইসলাম । ঢাকা । ০৪ অক্টোবর ২০১৭ । ১৯ আশ্বিন ১৪২৪

জিটিভির চিফ নিউজ এডিটর (সিএনই) ইকবাল করিম নিশান ফ্রান্স হিউমেনিটি অ্যাওয়ার্ড পেয়েছেন।

রোববার ফ্রান্সের পিংক সিটি হিসেবে খ্যাত তুলুজে স্থানীয় একটি মেরির হলে এ অ্যাওয়ার্ড হাতে তুলে দেন তুলুজ সিটি ডেপুটি মেয়র জিলানি লাহিয়ানী।

জাকজমকপূর্ণ এই আয়োজনে ফ্রান্সের বৃহত্তম শহর তুলুজে ফ্রান্স বাংলাদেশ সোস্যাল এন্ড এডুকেশন ডেভোলপমেন্ট-এর আয়োজনে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে তাদের স্ব স্ব কাজে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ikbal+karim+nishan+journalist+mbd

তুলুজ সিটি ডেপুটি মেয়র জিললী লাহিয়ানী তার বক্তব্যে ইকবাল করিম নিশানের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের বন্যার্তদের সহযোগিতায় ও রোহিঙ্গাদের সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টার জন্য ইকবাল করিম নিশানের প্রশংসা করেন তিনি।

স্বনামধন্য সাংবাদিক ইকবাল করিম নিশান বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপের কৃতি সন্তান। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সম্পাদক ও ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএ বাংলাদেশ কোর্ডিনেটর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.