মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৪ জানুয়ারি ২০১৭ । ২১ পৌষ ১৪২৩
জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার সকালে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বাসস-এর।
অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জীসহ অন্যান্য কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমিনের নেতৃত্বাধীন প্যানেল নিরুঙ্কুশ বিজয় অর্জন করে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম