মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ জানুয়ারি ২০১৭ । ১৬ মাঘ ১৪২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণের সংকলন নিয়ে অমর একুশে বইমেলায় আসছে ‘ওঙ্কারসমগ্র’।
বঙ্গবন্ধুর শতাধিক ভাষণ থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ ৬৭টি ভাষণের শ্রুতিলিপি আকারে এ বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বইটির শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন তরুণ কথাসাহিত্যিক নির্ঝর নৈঃশব্দ্য।
ঐতিহ্য প্রকাশনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ২১ ফেব্রুয়ারি ১৯৭১ থেকে ৮ মার্চ ১৯৭৫ পর্যন্ত বিভিন্ন সমাবেশে ও অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দেয়া ভাষণগুলোই এই বইতে সংকলিত করা হয়েছে। এসব শ্রুতিলিপির বানান বঙ্গবন্ধুর মুখের উচ্চারণ অনুযায়ী রাখার চেষ্টা করা হয়েছে।
বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩৫০ পৃষ্ঠার রয়েল সাইজ এই বইয়ের মূল্য ধরা হয়েছে ৭৫০ টাকা।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম