মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৩ ডিসেম্বর ২০১৭ । ০৯ পৌষ ১৪২৪
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে শনিবার ১৩৩ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা একটি নদী থেকে বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছে।

প্রাকৃতিক এই দুর্যোগে পবর্তের পাদদেশের একটি গ্রামে ভূমিধস হয়েছে এবং আরেকটি শহর লণ্ডভণ্ড হয়ে গেছে।
শুক্রবার থেকে এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদে গ্রীষ্মমন্ডলীয় ঝড় তেমবিনের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।
এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে। ভূমিধসে তারা মাটি চাপা পড়েছে বা বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ১২ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।
উদ্ধারকর্মীরা মিন্দানাওয়ের সালোগ নদী থেকে শনিবার ৩৬টি লাশ উদ্ধার করে।
কর্মকর্তারা জাম্বায়াঙ্গা উপদ্বীপে আরো মানুষ মারা গেছে বলে জানিয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম