Home / ফটো গ্যালারি / ঢাবি ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৬ জানুয়ারি
du+logo+mbd

ঢাবি ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী ২৬ জানুয়ারি

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৩ ডিসেম্বর ২০১৭ । ০৯ পৌষ ১৪২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের ১৬তম পুনর্মিলনী আগামী ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে যোগদানের জন্য রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ১০০০ (এক হাজার) টাকা (স্ত্রী, স্বামী ও সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য)। এছাড়াও নতুন সদস্যদের রেজিস্ট্রেশন ফি (জীবন সদস্য) বাবদ ১০০০ (একহাজার) টাকা ধার্য করা হয়েছে।

রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৭ জানুয়ারি ২০১৮। রেজিস্ট্রেশন ফরম বিভাগীয় অফিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামুনাই এসোসিয়েশনের ওয়েবসাইট (WWW.DUHAA.ORG)-এ পাওয়া যাবে।

বিকাশ ও রকেটে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অর্থ পাঠিয়ে রেজিস্ট্রেশন করা যাবে (বিকাশ নং-০১৭৯৩২৬০৪৬০, রকেট নং- ০১৭৯৩২৬০ ৪৬০৪, বিকাশ ও রকেটে টাকা প্রেরণের ক্ষেত্রে অতিরিক্ত ২০ টাকা প্রদান করতে হবে)।

তবে বিকাশ বা রকেট নম্বরে টাকা পাঠিয়ে মোবাইল নম্বর-০১৭৯৩২৬০৪৬০-এ অ্যালামুনাই-এর নাম, সদস্য নং এম,এ. ব্যাচ, টাকার পরিমাণ ও রেফারেন্স এসএমএস এ পাঠাতে হবে এবং ফিরতি এসএমএস এ প্রাপ্তি স্বীকার করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য মিজানুর রহমান, (ব্যাচ-১৯৮৩) যুগ্ম-সম্পাদক (ফোন- ০১৭১৫৩২৫৯৬৮), এম.এ. কাউসার, (ব্যাচ-২০০০) যুগ্ম-সম্পাদক (ফোন- ০১৬৭৫০২৬৭২০) এবং রতন দে, অ্যালামনাই স্টাফ (ফোন- ০১৭২২৩৪৩৪৩৮)-এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

25 2026 3333

দক্ষতাসম্পন্ন শিক্ষক সূচকে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

ঢাকা, রবিবার ০৩ মে ২০২৬ মাসস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে …

Leave a Reply

Your email address will not be published.