Home / বিনোদন / ফরিদপুর টাউন থিয়েটারের ১৪৩ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী নাট্য-উত্সব
faridpur+town+theater+fest+mbd-f

ফরিদপুর টাউন থিয়েটারের ১৪৩ বছর পূর্তিতে সপ্তাহব্যাপী নাট্য-উত্সব

মাস্টারি বিডি ডটকম
ফয়সাল পারভেজ । ফরিদপুর । ১৯ এপ্রিল ২০১৭ । ০৬ বৈশাখ ১৪২৪

ফরিদপুরে চলছে সপ্তাহব্যাপী নাট্যোত্সব। শনিবার উত্সবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর টাউন থিয়েটারের ১৪৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী এ নাট্যোত্সবের।

faridpur+town+theater+fest+mbd

শহরের ঐতিহাসিক টাউন থিয়েটার হলে জাতীয় পতাকা, বেলুন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ফরিদপুর টাউন থিয়েটার আয়োজিত এ উত্সবের উদ্বোধন করা হয়। এর আগে সংগঠনের ১৪৩ বছর পূর্তি উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে হলের মঞ্চে সংগঠনের সভাপতি ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আসা সাবেক এমএলএ জীবন কৃষ্ণ সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, থিয়েটারের সম্পাদক দেবব্রত দাস কানাই প্রমুখ।

faridpur+town+theater+fest+mbd-2

পরে প্রধান অতিথি সংগঠনের প্রবীণ সদস্য সাঈদ আলী খান ও জগদীশ চন্দ্র ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন। আগামী ২১ এপ্রিল উত্সব সমাপ্ত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

191919 6

ঈদের একমাত্র ফোকগান “বানাইছো দুনিয়া কার কাছে শুনিয়া”

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস HM Voice ইউটিউব চ্যানেলে এবারের ঈদের একমাত্র ফোকগান  “বানাইছো দুনিয়া কার …

Leave a Reply

Your email address will not be published.