Home / জাতীয় / সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কাজ শেষ হয়েছে : ওবায়দুল কাদের
obaidulkaderministermbd

সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কাজ শেষ হয়েছে : ওবায়দুল কাদের

মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ১০ আগস্ট ২০১৭ । ২৬ শ্রাবণ ১৪২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব ইতিবাচক। প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনাও দেয়া হয়েছে।’

মন্ত্রী বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চারলেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের একথা বলেন।

ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।

ঈদুল আযহা সামনে রেখে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সড়ক বিভাগের সকল মহাসড়ক সংস্কার কাজ শেষ করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হব। যাতে করে ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে।’

তিনি আরও বলেন, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে।

এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী নূর ই আলম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.