মাস্টারি বিডি ।
ঢাকা । ৩১ মে ২০১৮ । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৪
জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আড্ডা দিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আড্ডায় তারা নিজেদের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানান বিষয় নিয়ে কথা বললেন। তবে এ আড্ডা কিন্তু নিছক আড্ডা নয়- এ আড্ডা অনুষ্ঠানের খাতিরে। আর অনুষ্ঠানটি হচ্ছে- পূর্ণিমার উপস্থাপনায় আরটিভির সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই অতিথি হয়ে আসেন তারকারা।
এবারের পর্বে পূর্ণিমার সাথে আড্ডা দিয়েছেন শাফিন আহমেদ। এরইমধ্যে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। আগামী ২ জুন শনিবার রাত ১০ টায় আরটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম