Home / ফটো গ্যালারি / নজরুলের প্রমিত বাণী ও সুরে কল্পনা আনামের তিন অ্যালবাম
kalpana+anam+nazrul+sangeet+mbd

নজরুলের প্রমিত বাণী ও সুরে কল্পনা আনামের তিন অ্যালবাম

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩১ মে ২০১৮ । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৪

কাজী নজরুল ইসলামের প্রমিত বাণী ও সুরে তিনটি এলবাম প্রকাশিত হয়েছে। এলবামের গানগুলো গেয়েছেন শিল্পী কল্পনা আনাম। নজরুলজয়ন্তীতে অ্যালবামগুলো প্রকাশিত হয়েছে অনলাইনে।

এলবাম তিনটির শিরোনাম হলো- ‘মনজু মধুছন্দা’, ‘জাগো মালবিকা’ ও ‘মধুর ছন্দে নাচে আনন্দে’।

kalpana+anam+nazrul+sangeet+mbd-3

কল্পনা আনাম কয়েক বছর ধরেই প্রায় হারিয়ে যাওয়া নজরুলের অপ্রচলিত গান নিয়ে প্রতিবছর সিরিজ আকারে অ্যালবাম প্রকাশ করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল এই তিন অ্যালবাম। এই অ্যালবামগুলোতে আছে নজরুলের রচিত সংস্কৃত ছন্দের গান, ত্রিশের দশকে অপ্রচলিত হয়ে যাচ্ছিল এমন কিছু লুপ্তপ্রায় রাগের ওপর বাঁধা গান, শৈল দেবীর স্বহস্তে লেখা দুষ্প্রাপ্য স্বরলিপি থেকে নেওয়া কিছু গান, নজরুলের প্রথম রেকর্ড করা গান ইত্যাদি।

kalpana+anam+nazrul+sangeet+mbd-4

প্রথমে নজরুলের প্রমিত বাণী ও সুরকে প্রতিষ্ঠিত করতে ১০টি অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু এবার ১০টির মধ্যেই নয়, নিয়মিত অ্যালবাম করার কথা বললেন কল্পনা।

শিল্পী বলেন, ‘শুরুতে ইচ্ছা ছিল মোট ১০টি অ্যালবাম নিয়ে সিরিজটি শেষ করব। কিন্তু কাজটি শুরু করার পর নানা ধরনের নজরুলের আদি রেকর্ড বা স্বরলিপির সূত্র খুঁজে পেলাম, যেগুলো বহু বছর ধরে লোকচক্ষুর আড়ালেই ছিল। নজরুলের এই প্রমিত গানগুলো সবার সামনে প্রকাশ করাটা কর্তব্য বলে মনে করছি।

kalpana+anam+nazrul+sangeet+mbd-2

সেই ভাবনা থেকে এই সিরিজের খণ্ডগুলো ১০-এর মধ্যে সীমিত না রেখে ভবিষ্যতে চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছি। নজরুলের গানের প্রমিত সুর ও বাণী প্রতিষ্ঠিত করার মূল আন্দোলনটি শুরু করেছিলেন সুধীন দাস। তাঁর সেই প্রায় অসাধ্যসাধনের ফসলই আমরা এখন উপভোগ করছি। তা আরও সহজলভ্য করে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।’

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.