Home / উদ্যোগ / ১২১ ভিক্ষুককে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার
33851573_2112584922356509_6996119361425506304_n copy

১২১ ভিক্ষুককে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ৩১ মে ২০১৮ । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৪

প্রধানমন্ত্রী ১২১ ভিক্ষুককে বাড়ি উপহার দিয়েছেন 

1.-Pic...-fulbaria-416.01.18-750x430-696x418

আশ্রয়ণের অধিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ সরকারের সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের এক কোটি ২১ লাখ টাকায় ১২১ জন ভিক্ষুককে বিনামূল্যে বাসস্থান করে দিয়েছে সরকার।সবার জন্য বাসস্থান প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের এক কোটি ২১ লাখ টাকায় ১২১ জন ভিক্ষুককে বিনামূল্যে বাসস্থান করে দিয়েছে সরকার। প্রকল্পটি সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফাদর। কালাদহ, ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের সরেজমিনে দেখা যায়, ভিক্ষুক বাসস্থানের প্রতিটি ঘরের দৈর্ঘ ও প্রস্থ সাড়ে ১৬ ফুট করে। ফ্লোরপাকাসহ চার চালা প্রতিটি ঘর তৈরি করতে ব্যবহার করা হয়েছে আকাশমণি কাঠ, ৩৬ মিলি ঢেউটিন, ইট-সিমেন্টে ১৭ টি করে মজবুত খুটি। ঘরের পাশেই করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সম্মত লেট্রিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সবার জন্য বাসস্থান কর্মসূচীর আওতায় উপজেলার ভিক্ষুকদের তালিকা একাধিক বার যাচাই বাছাই শেষে স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হয়। যাদের বাড়ি ঘরের জমি ছাড়া কিছুই নেই, সেইসব প্রকৃত ভিক্ষুকদের একলাখ টাকা খরচ করে প্রতিটি টিনসেট ঘর তৈরি করে দেওয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.