Home / ফটো গ্যালারি / পালাকার’র কমিটমেন্ট সৈয়দ ওয়াল্লীউল্লাহর ‘উজানের মৃত্যু’
play+waliullah+mbd-2

পালাকার’র কমিটমেন্ট সৈয়দ ওয়াল্লীউল্লাহর ‘উজানের মৃত্যু’

মাস্টারি বিডি ।
ঢাকা । ০১ জুলাই ২০১৮ । ১৭ আষাঢ় ১৪২৫

কালজয়ী কথাশিল্পী ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘উজানের মৃত্যু’ পুনরায় মঞ্চস্থ করলো রাজধানীর নাটকের দল ‘পালাকার’।

নিরিক্ষাধর্মী নাটক প্রযোজনায় অগ্রণী গ্রুপ থিয়েটার ‘পালাকার’। নিরীক্ষাধর্মী নাটক ‘উজানের মৃত্যু’ পুনরায় দর্শকনন্দিত হলো। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বাস্তব জীবনের গল্প নিয়ে এ নাটক বিপুলসংখ্যক দর্শক উপভোগ করেন।

একই দিনে দুটি শো’ হলো নাটকটির। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটারে শনিবার রাতে নাটকটি সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত সাড়ে সাতটায় মঞ্চস্থ হয়।

play+waliullah+mbd-3

‘উজানের মৃত্যু’ নাটকের নির্দেশক শামীম সাগর নাটকের শুরুতে দর্শকদের উদ্দেশে বলেন, পালাকারের সব নাটকই নিরীক্ষাধর্মী। বাংলা সাহিত্য ও নাটকের কালজয়ী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ এই নাটকটিতে বাঙালির জীবনে ঘটে যাওয়া বিচিত্র ঘটনা তুলে ধরেছেন। শ্রমজীর্বী, কর্মজীবী, খেটে খাওয়া মানুষ তাদের জীবন গড়ে তুলতে গিয়ে কত যে অত্যচার-নির্যাতনের শিকার হন তা তিনি এতে তুলে ধরেছেন।

নাটকের অধিকর্তা আমিনুর রহমান মুকুল সংবাদমাধ্যমকে বলেন, পালাকারের অতীতের সব নাটকই নিরীক্ষাধর্মী ছিলো। এটা সেই ধারারই নাটক। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটককে নতুনভাবে উপস্থাপনের চিন্তা থেকে এই প্রযোজনাটি তারা মঞ্চে আবার নিয়ে এসেছেন। তিনি বলেন, এবারের প্রযোজনায় একদল নবীন শিল্পী অভিয়ন করছেন। এরা খুবই মেধাবী। দর্শকদের মন জয় করতে পারছেন।

play+waliullah+mbd-4

নাটকটিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন নিষাদ, মুনিরা অবনী, শতাব্দী সানমানা, সোনিয়া আক্তার, ফাইমা মল্লিক শিশির, নির্ভানা ইভা, অধরা হাসান। শিল্প নির্দেশনায় আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি অনিকেত খান, সংগীত পরিচালনায় অজয় দাশ ও সাব্বির এবং প্রধান সমন্বয়কারী হচ্ছেন চারু পিন্টিু।

পালাকার ইতিপূর্বে যেসব নিরিক্ষাধর্মী নাটক প্রযোজনা করেছে সেগুলো হচ্ছে- রবীন্দ্রনাথের ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘বাসন’, ব্রেটল্ড ব্রেখটের ‘রাইফেল’, উডি এ্যালেন-এর ‘ডেথ নকস’ প্রভৃতি। এসব নাটক প্রযোজনার মাধ্যমে দলটি নিজেদের স্বাতন্ত্র লাভ করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.