Home / আন্তর্জাতিক / পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী
pmp+mbd

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসী

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২৯ জুলাই ২০১৭ । ১৪ শ্রাবণ ১৪২৪

পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লিগ (এন) দেশের সাবেক পেট্রোলিয়ামমন্ত্রী শাহিদ খাকান আব্বাসীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।

এর আগে পাকিস্তানের সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সরকারি পদে থাকার অযোগ্য ঘোষণা করলে শুক্রবার তিনি পদত্যাগ করেন।

মনে করা হচ্ছে আব্বাসী কয়েক মাস প্রধানমন্ত্রী পদে থাকবেন, যতদিন না নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য তৈরি হন।
শাহবাজ শরিফ এখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী।

তাকে প্রধানমন্ত্রী হতে গেলে ওই পদ ছাড়তে হবে এবং তার পর কোন একটি উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হতে হবে।

বিশ্লেষকরা বলছেন, আব্বাসী আসলে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাত্র এবং কয়েকমাসের মধ্যেই তার জায়গায় শাহবাজ শরিফ আসছেন।

পাকিস্তানের ডন পত্রিকা বলছে, ৬৫ বছর বয়সী শাহবাজ শরিফই যে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এতে কোনই সন্দেহ নেই বললেই চলে।

মনে করা হচ্ছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে উপনির্বাচনে জিতে আসতে তার অন্তত ৪৫ দিন সময় লাগবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক …

Leave a Reply

Your email address will not be published.