Home / খেলা / নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন
fifa+wwcf+mbd

নারী বিশ্বকাপ শুরু ২৪ জুন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ ফেব্রুয়ারি ২০১৭ । ২৪ মাঘ ১৪২৩

২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ শুরু ও ফাইনালের তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডে চলতি বছরের ২৪ জুন থেকে ক্রিকেটের এই বিশ্ব আসর শুরু হচ্ছে, ফাইনাল হবে লর্ডসে ২৩ জুলাই। পূর্ণাঙ্গ সূচী ৮ মার্চ প্রকাশ করা হবে। তার আগের দিন শেষ হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের খেলা।

২১ দিন যাবত সর্বমোট ২৮টি রাউন্ড রবিন লীগের ম্যাচে আটটি দল একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো ব্রিস্টল, ডার্বি, লিস্টার ও টনটনে অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল দুটি যথাক্রমে ১৮ জুলাই ব্রিস্টলে ও ২০ জুলাই ডার্বিতে অনুষ্ঠিত হবে।

আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের শীর্ষ চারটি দল হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি চারটি স্থানের জন্য দলগুলোকে বাছাইপর্ব খেলে আসতে হবে। কলম্বোতে আগামীকাল থেকে বাছাইপর্ব শুরু হচ্ছে।

বাছাইপর্বে অংশ নেয়া দলগুলো হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, বাংলাদেশ, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। দশটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাইপর্বে খেলবে, এখান থেকে দুই গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্সে উন্নীত হবে। এখানে প্রতিটি দল অন্য গ্রুপের তিনটি দলের সাথে মুখোমুখি হবে। সুপার সিক্সের দুটি গ্রুপের শীর্ষ দুটি করে দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

আইসিসি নারী বিশ্বকাপের টুর্নামেন্ট পরিচালক স্টিভ এলওয়ার্থি বলেছেন, ‘আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রস্তুতি বেশ ভালভাবেই হচ্ছে। আশা করছি নারী বিশ্বকাপের মাধ্যমে নারী ক্রীড়াঙ্গনে একটি নতুন বাউন্ডারি উন্মোচিত হবে। খেলোয়াড়, সমর্থক, সম্প্রচার কর্তৃপক্ষের জন্য সর্বোচ্চ সুবিধা দেবার মত ভেন্যু প্রস্তুত করতে আমরা কঠোর পরিশ্রম করছি। যেহেতু তারিখ চূড়ান্ত হয়ে গেছে এখন আমাদের সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।’-বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.