মাস্টারি বিডি ডটকম
নাটোর । ০১ জানুয়ারি ২০১৭ । ১৮ পৌষ ১৪২৩
নাটোরের সিংড়ায় বাস খাদে পড়ে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আজ রোববার সকাল সোয়া ৯ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের বাসটি (বগুড়া জ ১১-০১৫০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম