Home / বিনোদন / নাটক / আফজাল প্রেমের কথাটি বলবেন কীভাবে সুবর্ণাকে!
afjal+suborna+mbd-4

আফজাল প্রেমের কথাটি বলবেন কীভাবে সুবর্ণাকে!

মাস্টারি বিডি ।
ঢাকা । ৩১ মে ২০১৮ । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৪

ঈদুল ফিতরের জন্য নির্মিত হয়েছে নাটক ‘নুরুল আলমের বিয়ে’। এ নাটকে নুরুল আলমের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। আর সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছেন একটি নারী ঘটকের চরিত্রে। এরই মধ্যে নাটকটির শুটিং সমাপ্ত হয়েছে।

‘নুরুল আলমের বিয়ে’ নাটকের গল্প এরকম- নুরুল আলম রূপি আফজাল হোসেনের দুই ছেলে অস্ট্রেলিয়ায় থাকেন। দীর্ঘদিন ধরে বিপত্নীক তিনি। মাঝেমধ্যে জীবনসঙ্গীর অভাব বোধ করলেও বয়সের কারণে কাউকে সেকথা বলতে পারেন না।

afjal+suborna+mbd-3

অতঃপর প্রবাসী ছেলেরা দেশে বেড়াতে এসে বাবাকে একা দেখে বিয়ে করার পরামর্শ দেন। ছেলেরা প্রবাসে চলে যেতেই ঘটকের খোঁজ শুরু করেন আফজাল।

শহরের সেরা নারী ঘটক সুবর্ণা মুস্তাফাকে তিনি পাত্রী খুঁজে দিতে বলেন। পরে পাত্রীর খোঁজে দিন পার করতে করতে একসময় ঘটকের প্রেমে পড়ে যান আফজাল।

তবে এখানে সমস্যা হল- এই ভালো লাগার কথা তিনি বলবেন কীভাবে?

এটিএন বাংলায় ঈদের পর দিন রাত ৮ টা ৩০ মিনিটে নাটকটি প্রচার করা হবে।

বদরুল আনাম সৌদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আরিফ খান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.