Home / আন্তর্জাতিক / প্রধানমন্ত্রীর সঙ্গে প্রখ্যাত ভারতীয় চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল দেখা করলেন
PM+Shyem+banagal+artist+mbd-2

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রখ্যাত ভারতীয় চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল দেখা করলেন

মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ০৪ এপ্রিল ২০১৯ । ২১ চৈত্র ১৪২৫

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীনির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও প্রখ্যাত অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আলমগীর এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

PM+Shyem+banagal+artist+mbd

বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে। শ্যাম বেনেগাল এই চলচ্চিত্রটি (বায়োপিক) পরিচালনা করবেন।
এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্য চিত্র নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘মুজিব বর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.