মাস্টারি বিডি | শাহানা তৃণা
জীবনশৈলী | ঢাকা | ১৮ জুলাই ২০১৯ | ০৩ শ্রাবণ ১৪২৬
ওজন কমাতে কত কিছু্ই না করে থাকেন আপনি। অথচ ওজন কমানো নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে ওজন বাড়ে। আবার দেখা যায় প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে অনেকে পছন্দও করেন।

বাইরের খাবার ও মানসিক চাপসহ বিভিন্ন কারণে ওজন বাড়লেও প্রোটিন খেয়েও ওজন কমানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, হাই-প্রোটিন ডায়েট থাকলে শরীরের ওজন বৃদ্ধি পায় না, বরং ওজন কমে।
পুষ্টিবিদদের মতে, প্রোটিন জাতীয় খাবার অল্প খেলেই পেট ভরে যাওয়ায় বেশি খাওয়ার প্রয়োজন হয় না। এ ছাড়া প্রোটিন হজমেও তুলনামূলক ভাবে বেশি সময় লাগে। তাই খিদে কম লাগে। ফলে ওজন কমে।

তাই প্রতিদিনের খাবার রেসিপিতে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন রাখুন। অতিরিক্ত মেদ ঝরাতে শরীরচর্চার পাশাপাশি প্রোটিনসমৃদ্ধ খাবারে জোর দিতে হবে।
প্রোটিনসমৃদ্ধ খাবার শুধু শরীরের মেদ ঝরায় না। শরীর গঠনের কাজটিও সুষ্ঠুভাবে করে। এছাড়া প্রোটিনসমৃদ্ধ খাবার দ্রুত ওজন কমায়।
যেমন- ডিম। ওজন কমাতে হলে ডিম পাতে রাখতেই হবে। ডিমে আছে জরুরি অ্যামিনো অ্যাসিড, আয়রণ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া ওজন কমাতে অমলেট বা ডিমের কারি নয়, বরং ওজন কমাতে পোচ, সেদ্ধ ডিম বা হাফ বয়েল খান।

মেনুতে সয়া প্রোটিনও চাই। কাজেই ডায়েটে রাখুন কটেজ চিজ বা সোয়াবিনের টোফু। এতে দ্রুত আপনার ওজন কমাবে। কটেজ চিজের ক্যালশিয়াম হারকেও সমৃদ্ধ করবে ও সয়াবিন এমনিতেই উদ্ভিজ্জ প্রোটিনের সবচেয়ে বড় উৎস। এতে শরীরের মেদ যেমন ঝরে তেমনই শরীর গঠনের কাজটিও সুষ্ঠুভাবে হয়।
দই খেতে হবে। কারণ, ওজন কমাতে দইয়ের জুড়ি নেই। ঘরে পাতা দইয়ে রয়েছে প্রচুর প্রোবায়োটিক, প্রোটিন, জিঙ্ক ও ফসফরাসের মতো উপাদান।
বাদাম খান। কেননা, বাদাম প্রোটিনের অন্যতম উৎস। শরীরের ওজন ধরে রাখতে রোজ একমুঠো বাদাম খান।

মাছ খাবেন প্রচুর। মাছের তেলের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও মাছের মধ্যে থাকা প্রোটিন আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমতেই দেবে না। সামুদ্রিক মাছও বেশ ভালো।

চিকেন খাবেন। চিকেন শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণের জোগান দেয়। রেড মিটের মতো কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ও নেই। ফলে ওজন কমে। সূত্র : ইন্টারনেট।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম