Home / খেলা / ‘ধুম ধুম’
dhum+dhum+mbd

‘ধুম ধুম’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০২ জুন ২০১৯ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দেওয়া এবং বাংলাদেশের ক্রিকেট তারুণ্যকে আরও উদ্দীপ্ত করার উদ্দেশ্য নিয়ে প্রকাশিত হয়েছে ওয়াও প্লে’র বিশ্বকাপ থিম সং ‘ধুম ধুম’।

‘ধুম ধুম’ মিউজিক ভিডিওর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌরি সেলিম, ইউটিউব তারকা প্রত্যয় হিরণ এবং শিশু শিল্পী স্পৃহা ও প্রেয়সী।

dhum+dhum+mbd-3

গানটির পরিচালক ঈশান হায়দার এ প্রসঙ্গে বলেন, এ গানে অংশ নিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত ট্রাই নেশন টি-২০ হুইলচেয়ার ক্রিকেট সিরিজে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট বাংলাদেশ চ্যাম্পিয়ন দল।

তিনি বলেন ‘আমার বিশ্বাস ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে ঘিরে এই গানটি দর্শক জনপ্রিয়তা এ যাবৎ কালের ইউটিউবের সব রেকর্ড ভঙ্গ করবে।’

চার মিনিটের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আলভী, বাবলু কবির ও দেবশ্রী অন্তরা রয় চৌধুরী। গানটি লিখেছেন আলিফ প্রভাত।

dhum+dhum+mbd-2

গানটির ব্যাপারে ওয়াও প্লে’র স্বত্বাধিকারী এবং কামরুল গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসান বলেন, ‘খেলাধুলার মঞ্চে সংগীতের যে প্রভাব ও গুরুত্ব তা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে দর্শকদের জন্য একটা পরিচিত সুর প্রয়োজন। আমি নিশ্চিত এ থিম সং’টা বিশ্বকাপে বাংলাদেশর প্রাণ হয়ে থাকবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 7 26 33

সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | মাসস আজ বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকালে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published.