Home / অপরাধ / দুর্নীতির শীর্ষে পাকিস্তান পুলিশ
1699006610_pakistan-blast

দুর্নীতির শীর্ষে পাকিস্তান পুলিশ

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক| ১০ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পাকিস্তান (টিআইপি) শনিবার দেশটিতে একটি জরিপ প্রকাশ করেছে। জরিপে দেশটির কোন প্রতিষ্ঠান কতটুকু দুর্নীতিগ্রস্ত তা উঠে এসেছে। ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান পুলিশ

 পরের ধাপে রয়েছে দেশটির শিক্ষা, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার, ভূমি প্রশাসন এবং শুল্ক, আবগারি ও আয়কর বিভাগ।

প্রতিবেদন অনুযায়ী, পাবলিক সার্ভিসের মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয়েছে পাকিস্তানের বিচার বিভাগে যার পরিমাণ গড়ে সর্বোচ্চ ২৫ হাজার ৮৪৬ রুপি। আর খাইবার পাখতুনখাওয়ার বিচার ব্যবস্থায় কাজের জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দেওয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার রুপি।

পাঞ্জাব প্রদেশে  একজন নাগরিক গড়ে পুলিশে চাকরির জন্য সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ২১ হাজার ১৮৬ রুপি। আর বেলুচিস্তানে একজন নাগরিক স্বাস্থ্য সেবার জন্য গড়ে সর্বোচ্চ ঘুষ দিয়েছেন ১ লাখ ৬০ হাজার রুপি।

এনসিপিএস ২০২৩ অনুযায়ী জাতীয় পর্যায়ে দুর্নীতির প্রধান কারণ হল মেধার অভাব (৪০ শতাংশ)। প্রাদেশিক স্তরের মধ্যে সিন্ধুতে (৪২ শতাংশ), কেপিতে (৪৩ শতাংশ) ও বেলুচিস্তানে (৪৭ শতাংশ) মেধার অভাবকে দুর্নীতির একটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। পাঞ্জাবে (৪৭ শতাংশ) দুর্নীতির প্রধান কারণ হিসেবে ব্যক্তিগত লাভের আশায় আমলাতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহারকে দেখানো হয়েছে।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …