বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার তদন্ত করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
শুক্রবার (৩০ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীদের হত্যার তদন্ত প্রক্রিয়ায় সহায়তার জন্য জাতিসংঘের কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ঢাকা সফর শেষ করেছে। গত ২২-২৯ আগস্ট দলটি বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছে, যাদের অনেকেই আটক বা আহত হয়েছেন।
বিক্ষোভের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং অপব্যবহারের প্রতিবেদন, মূল কারণ বিশ্লেষণ, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল সফর যাবে। দলটি এ কাজে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে।
হাইকমিশনার জোরপূর্বক গুম হওয়া থেকে সবার সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের যোগদানের ঘোষণা এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক নিখোঁজ হওয়া ব্যক্তিদের হদিস নির্ধারণের জন্য পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম