Home / অর্থনীতি / ডিম আছে ডিম নেই
022957eggs_kalerkantho_pic

ডিম আছে ডিম নেই

আর কোনো দাবি নাই, ডিম চাই বিচার চাই
22449942_10214407399568014_7771972243644846138_n
মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ অক্টোবর ২০১৭ । ২৮ আশ্বিন ১৪২৪

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন টাকায় একটি ডিম বিক্রি শুরু হলেও বিশৃঙ্খলা আর ডিমোষ্ণ মানুষের উত্তেজনায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্ব ডিম দিবসে শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে ওই ডিম বিক্রি শুরু হয়ে তা বেলা ১টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু মানুষের ভিড়ের চাপে ৯টার পরই শুরু হয় ‘আগে এলে আগে পাবেন ভিত্তিতে’ এই ডিম বিক্রি। এক পর্যায়ে কয়েক মিনিটের মধ্যেই বিশৃঙ্খলার কারণে তা বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। ধাক্কাধাক্কিতে ভেঙে পড়েছে ডিম বিতরণের অস্থায়ী মঞ্চ।

ডিম কিনতে না পেরে ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করছেন। বেশ কয়েক খাঁচি ডিম ভেঙে নষ্ট হয়ে গেছে। ধাক্কাধাক্কিতে অনেকে ডিমের ওপরে গিয়ে পড়েন। রোদে দাঁড়িয়ে আর ধাক্কাধাক্কিতে কয়েকজন নারী অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে।

কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন টাকায় একটি করে ডিম বিক্রি করা হবে- বেশ কয়েকদিন ধরেই এ প্রচারণা চলছিল; শুক্রবার ভোর থেকে তারই প্রভাবও লক্ষ্য করা যায়। পিস প্রতি তিন টাকায় ডিম কিনতে ওই এলাকায় মানুষের লাইন শুরু হয় সূর্য ওঠার পরপরই।

একজন ব্যক্তি সর্বোচ্চ ৯০ টি ডিম কিনতে পারবেন বলে জানানো হয়েছিল। সে অনুযায়ী লাইনে দাঁড়ানো অনেককে প্রস্তুতি হিসেবে ব্যাগ, খাঁচিঁও কার্টন বহন করতে দেখা যায়। সকাল ১০টায় ডিম বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ছয়টার আগে থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ক্রেতারা। কেউ কেউ আবার এসেছেন শখ করেও।

খামাড়বাড়ি থেকে মানুষের সারি বিজয় সরণি পার হয়ে যায় সকালের দিকেই। পরে তার বিস্তৃতি ঘটে আরও। রাস্তায় যানজনটের সৃষ্টি হয় এই ডিম ক্রেতোদের ভিড়ে।
ডিম কিনতে আসা মানুষদের মধ্যে অক্ষেপের কথা বলেছেন অনেকে। শৃঙ্খলা মানা হয়নি অভিযোগ করে তারা জানান, দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও ডিম পাওয়া যায়নি।
ডিম বিক্রি বন্ধের পর আয়োজকদের পক্ষ থেকে মাইকে বলা হয়, ডিম দিবস উপলক্ষে ভোক্তাসাধারণের যে উদ্দীপনা তা কল্পনার বাইরে। শিগগিরই ঢাকা শহরের বিভিন্ন স্পটে একই দামে ডিম বিক্রি হবে।

সূত্র : সমকাল, ছবি : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.