Home / উদ্যোগ / ডিমলায় বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ
dimla+mbd

ডিমলায় বন্যাদুর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ

মাস্টারি বিডি ডটকম
নীলফামারী । ০৮ সেপ্টেম্বর ২০১৭ । ২৪ ভাদ্র ১৪২৪

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২৫ পরিবারের মাঝে ৩ হাজার করে টাকা বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সংবাদ বাসস-এর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই ৭৫ হাজার টাকা বন্যায় ২৫ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.