Home / পরিবেশ / জয়পুরহাটে শৈত্যপ্রবাহ : দুদিন সূর্যের দেখা নেই
joypurhat+winter+mbd-2

জয়পুরহাটে শৈত্যপ্রবাহ : দুদিন সূর্যের দেখা নেই

joypurhat+winter+mbd-3

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ১৯ ডিসেম্বর ২০১৭ । ০৫ পৌষ ১৪২৪

জয়পুরহাট জেলার ওপর দিয়ে বয়ে চলা গত দু’দিনের শৈত প্রবাহে জবুথবু হয়ে পড়েছে জেলার নিম্ন আয়ের ছিন্নমূল মানুষ। গরম কাপড় কেনার জন্য রেলওয়ের হকার্স মার্কেটে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

joypurhat+winter+mbdজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র সংবাদমাধ্যমকে জানায়, জেলায় সোমবার সর্বোচ্চ ২৩ ও সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ রকম তাপমাত্রায় ২/১ দিনে তেমন ক্ষতির আশংকা না থাকলেও বেশি দিন এ অবস্থা চলতে থাকলে আলু ও বোরো বীজতলার ক্ষতির আশংকা রয়েছে। রেলওয়ে হকার্স মাকের্ট ঘুরে দেখা যায়, সকাল থেকেই ছিন্ন মূল মানুষ গরম কাপড় কিনছেন ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য। ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত একটি কাপড়ের দাম হাঁকছেন বিক্রেতা হকাররা। এদিকে গত দু’দিনেও জেলার আকাশে সূর্য দেখা পাওয়া যায়নি। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা বৃদ্ধি পেয়েছে। যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শনিবার মধ্য রাত থেকে জয়পুরহাটের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

219

বাংলাদেশে ঘাঁটি গড়ার চেষ্টা করছে আল-কায়েদা, সতর্ক করলো জাতিসংঘ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ । মাসস বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার …

Leave a Reply

Your email address will not be published.