Home / বিনোদন / নাটক / জয়পুরহাটে নাটক ‘শিখন্ডী কথা’ মঞ্চস্থ
shikhandikatha+mbd

জয়পুরহাটে নাটক ‘শিখন্ডী কথা’ মঞ্চস্থ

মাস্টারি বিডি ডটকম
জয়পুরহাট । ১৬ এপ্রিল ২০১৭ । ০৩ বৈশাখ ১৪২৪

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়াদের জীবন কাহিনী নিয়ে রচিত নাটক ‘শিখন্ডী কথা’ মঞ্চায়ন করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার পরিবেশনায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সজীব, মুক্তাদির, বীরেন, আহসান, মুস্তাফিজুর, দুলাল, শাহরিয়াদ, লতিফ, লালন, দেবাশীষ , মীম, আজাহার আলী,ও দিলীপ সেন।
নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনায় ছিলেন লালন হোসেন। সমাজে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়াদের অবহেলিত জীবন কাহিনী তুলে ধরা হয়েছে নাটকটিতে। হিজড়াদের সঙ্গে এমন আচরণ করা হয় তারা যেনো মানুষও নয়। এক হিজড়ার মৃত্যু হলে কবর দেয়া নিয়েও সমস্যা সৃষ্টি হয়। তাই সমাজে তাদের মানুষ হিসেবে মর্যাদা দেয়ার অঙ্গীকার নিয়ে ‘শিখন্ডী কথা’ নাটকটির মূল রচনা। নাটকের মধ্যে হিজড়াদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান এবং উন্নত জীবন যাপনে নানা কর্মসূচি গ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।
বিপুলসংখ্যাক দর্শক নাটকটি উপভোগ করেন। এর আগে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, জয়পুরহাট শাখার সভাপতি রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ সেন, সংগীত শিল্পী তামান্না ইয়াসমিন।
নাটক মঞ্চায়নের আগে বর্ষবরণ উপলক্ষে এ কে এম আব্দুল আজিজ সংগীত ভূবনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 1 26

অব্যাহতি পেলেন মেহজাবীন

ঢাকা, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ মাসস অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে গত বছর …

Leave a Reply

Your email address will not be published.