Home / আন্তর্জাতিক / জিতেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল
bd+nari+team+mbd

জিতেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৫ জুলাই ২০১৮ ।২১ আষাঢ় ১৪২৫

বাংলাদেশ নারী দল- ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর জিতে নিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ।

এবার  জয় পেলো বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচেও। প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে নেদারল্যান্ডসে আছে বাংলাদেশ নারী দল।

৭ জুলাই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সালমাদের গ্রুপে থাকা অপর দুটি দল আরব আমিরাত ও স্বাগতিক নেদারল্যান্ডস। আগামি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 8 2026 7778999

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনের প্যানেলে থাকছেন সাকিব আল হাসান

সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ । মাসস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই …

Leave a Reply

Your email address will not be published.