Home / ফটো গ্যালারি / চৈত্রের দাবদাহে ফালুদার শীতল স্বাদ!
Faluda+mbd-5

চৈত্রের দাবদাহে ফালুদার শীতল স্বাদ!

Faluda+mbd-6

মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ঢাকা । ০৪ এপ্রিল ২০১৯ । ২১ চৈত্র ১৪২৫

ফালুদা হচ্ছে অত্যন্ত সুস্বাদু শীতল একটি খাবার। এ খাবারটি দক্ষিণ এশিয়ার দেশসমূহে জনপ্রিয়। ঐতিহ্যগতভাবে গোলাপ জল, সেমাই বা নুডলস, মিষ্টি বেসিল বীজ, জেলির টুকরো এবং দুধের মিশ্রণে তৈরি করা হয় এবং উপরে আইস ক্রিম দেওয়া হয়। ফালুদায় ব্যবহৃত সেমাই তৈরি হয় গম, অ্যারারূট, ভূট্টা বা সাগু থেকে।

Faluda+mbd-4

আরেকটি ব্যাপার, ফালুদার সঙ্গে কিন্তু পারস্যের গল্প জড়িয়ে আছে। ইরানে ফালুদেহ নামে একটি ডেজার্ট বেশ জনপ্রিয়। ভারতে আগত মুসলিম বণিক, শাসকদের হাত ধরে ভারতবর্ষে এর আগমন ঘটে।

Faluda+mbd-3

দিন বদলের সাথে সাথে বর্তমান রূপ ধারণ করেছে ফালুদা। মুঘলদের পৃষ্ঠপোষকতা, হায়দ্রাবাদের নবাব ও কর্ণাটকের নবাবদের নিজস্ব অভিযোজনে ফালুদা বৈচিত্র্য লাভ করেছে।

Faluda+mbd-2

আরেকটি মজার কথা হচ্ছে, বাংলা, হিন্দি এবং উর্দুতে ফালুদা রূপকার্থেও ব্যবহৃত হয়।
অর্থাৎ মানসম্মান নিয়ে টানাটানি হলে বলা হয় ইজ্জতের ফালুদা বা ইজ্জত কা ফালুদা।

Faluda+mbd

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.