Home / উদ্যোগ / চাঁদপুরে শিক্ষায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার কাজ চলছে
chandpur+mbd

চাঁদপুরে শিক্ষায় ৭৭ কোটি ১৫ লাখ টাকার কাজ চলছে

মাস্টারি বিডি ডটকম ।
চাঁদপুর । ০৯ জানুয়ারি ২০১৮ । ২৬ পৌষ ১৪২৪

চাঁদপুরে চলতি ২০১৭-১৮ অর্থ বছরে শিক্ষা প্রকৌশল বিভাগ ৮টি প্রকল্পের মাধ্যমে ৭৭ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকার কাজ চলমান রয়েছে। এ তথ্য জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী স্বপন কুমার সাহা।

চাঁদপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৩৪ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। ওই প্রকল্পগুলোতে ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ৬৫ ভাগ কাজ ২০ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে।

নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ‘ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ৮টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ৫ কোটি ৩ লাখ ৪৭ হাজার টাকা। যার ৫৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নে নির্বাচিত বেসরকারি কলেজের উন্নয়নে নির্বাচিত কলেজসমূহের দ্বিতল ২৪টি প্রতিষ্ঠানের একাডেমি ভবন নির্মাণ বা ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজে ব্যয় হচ্ছে ২৯ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা । যার ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে জেলা সদরে পোস্ট গ্রাজুয়েট কলেজ উন্নয়নে চাঁদপুর সরকারি কলেজের ১টি ৫তলা ভিত বিশিষ্ট ১শ’ শয্যার মহিলা হোস্টেল ভবন নির্মাণ ও ৪তলা ভিতের দ্বিতল প্রশাসনিক ভবনের কাজে ব্যয় হচ্ছে ৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা । যার ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

সেকেন্ডারি এডুুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর অধীন ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ১টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ৭২ লাখ ৩২ হাজার টাকা । যার ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। রাজস্ব নির্মাণ খাতের নতুনভাবে ১২টি বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ২৮টি ভবন নির্মাণে ১৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় হচ্ছে । যার ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

‘ইসলামী উন্নয়ন ব্যাংক কর্তৃক মাদ্রাসা শিক্ষার পরিবেশ সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের অধীন চাঁদপুর সদরের মনিহার মাদ্রাসার ১টি নতুন একাডেমিক ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা । যার ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। জেলা সদর দপ্তর ও জেলা অফিস ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল বিভাগ শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের অধীন ১টি ভবন নির্মাণে ব্যয় হচ্ছে ২ কোটি ১৫ লাখ ৩ হাজার টাকা । যার ৮৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

দেশের ১শ’ উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় জেলার হাজীগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১টি একাডেমিক, ১টি প্রশাসনিক ভবন ও ওয়ার্কশপ ভবনসহ এ প্রতিষ্ঠানের কাজের জন্যে ১৪ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা ব্যয় হচ্ছে। যার ১৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-প্রকৌশলী স্বপন কুমার সাহা বলেন, ‘এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জেলার শিক্ষা ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। ভবনগুলো লেখাপড়ার মানোন্নয়নে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, ‘কারিগরি শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নতুন ও উন্নত পরিবেশে পড়াশুনার সুযোগ পাবে। প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকরা পাঠদানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সরকারের ‘রূপকল্প ২০২১’ ও ‘শিক্ষানীতি ২০১০’ বাস্তবায়নে ‘মানসম্মত শিক্ষার চ্যালেঞ্জ’ মোকাবেলায় এ প্রতিষ্ঠানগুলো এগিয়ে থাকবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 13

মোবাইল ফোনের ব্যবহার কমেছে

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫ মাসস দেশে প্রযুক্তির ব্যবহার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ …

Leave a Reply

Your email address will not be published.