Home / সাহিত্য / কবিতা / চলে গেলেন ‘উলঙ্গ রাজার খোঁজে’
1f32b-25e025a625a825e025a7258025e025a625b025e025a7258725e025a625a825e025a7258d25e025a625a625e025a7258d25e025a625b025e025a625a825e025a625be25e025a625a525e025a625

চলে গেলেন ‘উলঙ্গ রাজার খোঁজে’

মাস্টারি বিডি । শেখ নজরুল
কবিতা । ২৫ ডিসেম্বর ২০১৮ । ১১ পৌষ ১৪২৫

অমলকান্তি আমার বন্ধু,
ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। 

রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,
শব্দরূপ জিজ্ঞেস করলে
এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,
দেখে ভারী কষ্ট হত আমাদের।
আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।
অমলকান্তি সে সব কিছু হতে চায়নি।
সে রোদ্দুর হতে চেয়েছিল !
ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরূলের পাতায়
যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।

 — অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী

বাংলাভাষায় প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী  চলে গেলেন অন্যলোকে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম ছিলেন তিনি। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ফরিদপুরের সন্তান। তাঁর শৈশব কেটেছে  গ্রামে। তাঁর শৈশবের পুরোটাই কেটেছে বাংলাদেশ ফরিদপুরে, ঠাকুরদা আর ঠাকুমার কাছে। কবির ঠাকুরদা কর্মজীবন কাটিয়েছেন কলকাতায়। কর্মজীবন শেষে ৫০ বছর বয়সে কলকাতার পাট চুকিয়ে বাংলাদেশের ফরিদপুর বাড়ি চান্দ্রা গ্রামে চলে আসেন। তার বাবা কলকাতাতেই ছিলেন। কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করতেন। দুই বছর বয়সে কবির মা বাবার কর্মস্থল কলকাতায় চলে যান। কবি থেকে যান তাঁর ঠাকুরদা লোকনাথ চক্রবর্তীর কাছে। গ্রামে কাটিয়েছেন মহা স্বাধীনতা—ইচ্ছেমতো দৌড়ঝাঁপ করে।  গ্রামের দিনগুলো খুব সুন্দর কেটেছেন তাই তিনি এ গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে চাইতেন না। তবে ঠাকুরদার মৃত্যুর পর গ্রাম ছেড়ে কলকাতায় চলে যান।

‘উলঙ্গ রাজা’ তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 2

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ । মাসস সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত …

Leave a Reply

Your email address will not be published.