Home / জাতীয় / চলচ্চিত্রকার আমজাদ হোসেন লাইফ সাপোর্টে
Amjad+Hossain+mbd

চলচ্চিত্রকার আমজাদ হোসেন লাইফ সাপোর্টে

মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ২০ নভেম্বর ২০১৮ । ০৬ অগ্রহায়ণ ১৪২৫

রাজধানীর ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন। রোববার সকালে নিজের বাসভবনে তিনি ব্রেনস্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। ইমপালস হাসপাতালে ডা. শহীদুল্লাহ সবুজের তত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে।

Amjad+Hossain+mbd-2

জানা গেছে, সকাল নয়টার দিকে ঘুমের মধ্যেই তাঁর স্ট্রোক হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৩৬ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। এ সময়ের আগে ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না।

চলতি বছরই অসুস্থ হয়ে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন আমজাদ হোসেন। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দুটি সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে এসেছিলেন তিনি।

৭৬ বছর বয়সী আমজাদ হোসেন নির্মাণ করেছেন ‘সুন্দরী’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী সিনেমা। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …

Leave a Reply

Your email address will not be published.