
মাস্টারি বিডি । তুষার
বিনোদন বিভাগ । ১৩ ডিসেম্বর ২০১৮ । ২৯ অগ্রহায়ণ ১৪২৫
অবশেষে ক্যামেরার সামনে দাঁড়ালেন শাহরুখকন্যা সুহানা। বিশেষ একটি প্রজেক্টের জন্য শুটিং করছেন। এমন কিছু ছবিই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অথচ, সুহানা খান কি অভিনয় করবে? এমন প্রশ্নের জবাবে শাহরুখ খান প্রতিবারই জোর দিয়েছেন মেয়ের পড়াশোনার ওপর। জোর দিয়েছেন মেয়ের পছন্দের ওপর। কিন্তু সম্প্রতি যে ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় তাতে অভিনয় করলে সুহানা যে বাবাকে ছাপিয়েও যেতে পারেন, তেমন সম্ভাবনা দেখছেন কেউ কেউ।

জিনস, ফুলহাতা টপ পরে ডায়ালগ বলছেন অবলীলায়। তা দেখে মেয়েকে বাবার যোগ্য উত্তরসূরির মর্যাদা দিচ্ছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ। দিন কয়েক আগেই লন্ডনে একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছেন সুহানা। শাহরুখ ‘জিরো’র প্রোমোশন সামলে একদিনের জন্য তা দেখতেও গিয়েছিলেন। তার আগেও দিল্লিতে সুহানার মঞ্চে পারফরম্যান্স দেখে প্রশংসা করেছিলেন স্বয়ং শাবানা আজমি। অর্থাৎ সুহানার অভিনয় নিয়ে আগ্রহ রয়েছে। কিন্তু কোনো প্রজেক্টের শুটিং করছিলেন, তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সুহানা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম