Home / জীবনশৈলী / কালো জাম ভালো
black+berry+mbd

কালো জাম ভালো

black+berry+mbd-6

মাস্টারি বিডি | বাঁধন খান
ফিচার ডেস্ক | ঢাকা | ১৮ জুন ২০১৯ | ০৪ আষাঢ় ১৪২৬

কালোজাম গ্রীষ্মকালের একটি সুস্বাদু ও উপকারি ফল। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানে সমৃদ্ধ এবং স্বাস্থ্যের জন্যও অনেক দরকারী। এর মিষ্টি রসালো স্বাদ অনেকের কাছে খুব প্রিয়। ত্বক, চুল ও সার্বিক স্বাস্থ্যের জন্যই উপকারী জাম।

black+berry+mbd-5

স্বাস্থ্যবিদগণ বলেন, ডায়াবেটিসের ঝুঁকি কমায়। একটি গবেষণায় দেখা গেছে যে জামের বীচি রক্তের সুগার লেভেল ৩০% পর্যন্ত কমাতে সাহায্য করে।

black+berry+mbd-4

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জামে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন- ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ভিটামিন সি থাকে। এছাড়াও শরীরের হাড়কে শক্তিশালী করতেও সাহায্য করে জাম।

black+berry+mbd-3

জাম হৃদরোগের ঝুঁকি কমায়। জামে এলাজিক এসিড বা এলাজিটেনিন্স, এন্থোসায়ানিন এবং এন্থোসায়ানিডিন্স থাকে যা প্রদাহরোধী হিসেবে কাজ করে। ১০০ গ্রাম জামে ৫৫ গ্রাম পটাসিয়াম থাকে।

black+berry+mbd-2

জামে ইনফেকশন ভালো করে, পরিপাকে সাহায্য করে। আয়ুর্বেদিক ঔষধে জাম পাতা ব্যবহার করা হয় ডায়রিয়া ও আলসার নিরাময়ে। এছাড়াও মুখের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যার ঔষধ তৈরিতেও ব্যবহার হয় জামপাতা। জাম খেলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁত ও মাড়ি শক্ত ও মজবুত করে এবং দাঁতের মাড়ির ক্ষয় রোধে সাহায্য করে।
জাম মানসিক স্বাস্থ্যের জন্য উপকারি। ত্বককে তারুণ্যদীপ্ত হতে সাহায্য করে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.