Home / ফটো গ্যালারি / আনকাট সেন্সর পেলো ‘মায়াবতী’
tisha+mayabati+mbd-2

আনকাট সেন্সর পেলো ‘মায়াবতী’

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
চলচ্চিত্র ডেস্ক | ঢাকা | ১৮ জুন ২০১৯ | ০৪ আষাঢ় ১৪২৬

অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ চলচ্চিত্রটি আনকাট সেন্সর পেয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিচালক বলেন, ‘সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা আমাদের এই চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছেন। এজন্য তাদেরকে তো অবশ্যই, সেই সঙ্গে ‘মায়াবতী’ চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

tisha+mayabati+mbd

‘মায়াবতী’র মধ্যদিয়ে প্রথমবারের মত কোনো চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এই চলচ্চিত্রটি রবিবার বিনা কর্তনে সেন্সর সনদপত্র পায়। এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মত বড় পর্দায় জুটিবদ্ধ হলেন তিশা ও ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান।

mayabati+mbd

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন।

‘মায়াবতী’ চলচ্চিত্রে তিশা-ইয়াশ রোহান ছাড়া অন্য অভিনয়শিল্পীরা হলেন: রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আব্দুল্লাহ রানা, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ।

mayabati+mbd-2

এ ছবির গল্পটি এরকম, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় ওর মার কাছ থেকে চুরি হয়ে ‘ওম্যান ট্রাফিকিং’-এর ফাঁদে পড়ে বিক্রি হয়ে যায়, দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেই পাড়ায় মায়াকে ধীরে ধীরে গড়ে তুলতে থাকেন সংগীত গুরু খোদা বক্স। ওদিকে মায়ার গানের প্রেমে পড়ে পাড়ার পাশে গৃহস্থবাড়ির পড়াশোনা করা ব্যারিস্টার পুত্র। বিধাতার নির্মম পরিহাসে একটা সময় মায়া ভয়ংকর খুনের ঘটনাতেও জড়িয়ে পড়ে। শুরু হয় নতুন গল্প। নতুন সংগ্রাম।

mayabati+mbd-3

প্রসঙ্গত, অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আলতাবানু’ গত বছর মুক্তি পেয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.