Home / খেলা / কোর্টে ফিরেই দুর্বার গতি শারাপোভার
sharapova+tenis+mbd-f

কোর্টে ফিরেই দুর্বার গতি শারাপোভার

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস ডেস্ক । ২৯ এপ্রিল ২০১৭ । ১৬ বৈশাখ ১৪২৪

ডোপ কেলেঙ্কারির পর টেনিস কোর্টে ফিরেই দুর্বার গতিতে ছুটে চলেছেন রাশিয়ার হার্টথ্রব তারকা মারিয়া শারাপোভা। স্টুটগার্ট টেনিস ওপেনে পরপর দু’টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন অবাছাই শারাপোভা।

টুর্নামেন্টের শেষ ৩২ দিয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো কোর্টে ফিরেন শারাপোভা। শেষ ৩২-এ অবাছাই ইতালির রর্বাটো ভিন্সিকে ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়েছিলেন তিনি। ঐ ম্যাচ জিতে শেষ ১৬-তে নিজের নাম লেখান শারাপোভা।

sharapova+tenis+mbd
সেখানে শারাপোভার প্রতিপক্ষ ছিলো তারই স্বদেশী একাতেরিনা মাকারোভা। স্বদেশীর বিপক্ষেও নিজের সেরা খেলাটাই খেলেছেন তিনি। ৭-৫ ও ৬-১ গেমে জয় পান শারাপোভা। এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটও পেয়েছেন তিনি। সেই সাথে প্রমাণ করেছেন, দীর্ঘদিন কোর্টের বাইরে থাকলেও খেলায় নেশাতেই মত্ত ছিলেন শারাপোভা।

শেষ আটের টিকিট পেয়ে এমনই বললেন শারাপোভা, ‘প্রথম ম্যাচটি আমার জন্য অনেক বেশি কঠিনই ছিলো। তবে দ্বিতীয় ম্যাচের জন্য অপেক্ষায় ছিলাম। কারণ এ ম্যাচে নিজেকে অনেক পরীক্ষা করেছি আমি। সেই পরীক্ষায় আমি উৎরে গেছি এবং বুঝতে পারলাম খেলার জন্য পুরো ফিট আমি। আশা করি, সামনেও ভালো খেলতে পারবো।’

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 01

মঙ্গলের বারতায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস মঙ্গলের বারতায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published.