Home / এই দিন / হুমায়ূন স্মরণ
Humayon+Ahmed+mbd-2

হুমায়ূন স্মরণ

মাস্টারি বিডি | শিমুল আহসান
সাহিত্য বিভাগ | ঢাকা | ১৯ জুলাই ২০১৯ | ০৪ শ্রাবণ ১৪২৬

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশ পল্লীতে নানা আয়োজনে তাকে স্মরণ করা হয়েছে।

Humayon+Ahmed+mbd-4

শুক্রবার সকালে নুহাশ পল্লীতে জনপ্রিয় এই লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব, তার স্ত্রী আফরোজা আমিন, বোন সুফিয়া হায়দার, রোকসানা আহমেদ, শ্বশুর মোহাম্মদ আলী ও অন্যান্য স্বজনেরা।

এ সময় ফুল দিয়ে নুহাশপল্লীর কর্মীরাও হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানান।

humaun+Meher+Afroz+Shaon+mbd-2

ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ২০১২ সালে ১৯ জুলাই মারা যান নন্দিত এ কথাসাহিত্যিক।

লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তার দুই ছেলে নিশান ও নিনিদ দেশের বাইরে থাকায় তারা মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে পারেনি।

humayunahmedwritermbd-ffতবে শাওন নিউয়র্কে স্বামীকে নিয়ে একটি স্মরণসভায় যোগ দেবেন বলে তার বাবা মোহাম্মদ আলী জানান।

আহসান হাবিব বলেন, ‘হুমায়ূন আহমেদের সকল স্বপ্ন বাস্তাবায়ন করা সম্ভব হয়নি। তবে তার অনেক স্বপ্নই বাস্তবায়িত হয়েছে। ক্যান্সার হাসপাতাল নির্মাণসহ অনেক স্বপ্ন বাস্তবায়নের পথে রয়েছে।’

তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদকে নিয়ে পারিবারিকভাবে একটি মিউজিয়াম স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। তাকে নিয়ে একটি আর্কাইভ নির্মাণ করা হয়েছে। অনেকে হুমায়ূন আহমেদকে নিয়ে গবেষণা করছেন। এ আর্কাইভ গবেষণা কাজে সহায়তা করবে।’

তিনি প্রকাশক ও সংশ্লিষ্টদের প্রতি হুমায়ূন আহমেদের লেখাগুলো নির্ভুলভাবে প্রকাশের অনুরোধ জানান।

humaun+Meher+Afroz+Shaon+mbd-3

হিমু পরিবহনের সভাপতি মো. আসলাম হোসেন জানান, হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘হিমু পরিবহন’ বাসে করে ঢাকা, ফরিদপুর, নরসিংদী ও গাজীপুর থেকে ৬০জন তরুণ-তরুণী নুহাশ পল্লীতে যান।

Humayon+Ahmed+mbd-5হিমুরা ৪০ জেলায় একযোগে তাদের প্রিয় লেখকের স্মরণে নানা কর্মসূচি পালন করছে। তার মধ্যে বৃক্ষরোপন, চলচ্চিত্র প্রদর্শনী, বইমেলা রয়েছে। হিমুদের উদ্যোগে ইতোমধ্যে ১০টি জেলা পাঠাগার স্থাপন করা হয়েছে।

এদিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সৃজনশীল প্রকাশক ও পরিষদের নেতৃবৃন্দরাও নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম কাজল। ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজ দম্পতির প্রথম সন্তান তিনি।

humayun+ahmed+hbd+mbd-3

হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’, ১৯৭২ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’, ‘লীলাবতী’, ‘কবি’, ‘বাদশাহ নামদার’ ইত্যাদি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক।

humayunahmedwritermbd-inহুমায়ূন আহমেদ ছিলেন বহুমাত্রিক একজন লেখক। তার নির্মিত চলচ্চিত্রগুলো সর্ব সাধারণ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ১৯৯৪-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক ‘আগুনের পরশমণি’ মুক্তি লাভ করে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট আটটি পুরস্কার লাভ করে। তার নির্মিত অন্যান্য সমাদৃত চলচ্চিত্রগুলো হলো ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘দুই দুয়ারী’ (২০০০), ‘শ্যামল ছায়া’ (২০০৪), ও ‘ঘেটু পুত্র কমলা’ (২০১২)। ‘শ্যামল ছায়া’ ও ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য জমা দেওয়া হয়েছিল। এছাড়া ‘ঘেটু পুত্র কমলা’ চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
তার টেলিভিশন নাটকসমূহ জনপ্রিয়তা অর্জন করেছিল। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা লাভ করে।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.