Home / জাতীয় / এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
26 4 25 2

এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

ঢাকা, বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ মাসস
বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হয়েছে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ দিন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত।

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজারের বেশি, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।

দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে মোট ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।এদিকে পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …