Home / জাতীয় / আজ বৃহস্পতিবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!
26 4 25 3

আজ বৃহস্পতিবার, জেনে নিন দিনটি কেমন কাটবে আপনার!

ঢাকা, বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ মাসস
পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়।বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে] ব্যবসাবাণিজ্যে মজুত মালের দাম বাড়বে। ধার-কর্জ ঋণ মুক্তির পথ খুলবে। ব্যাংক ব্যালেন্স ফুলে-ফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

মিথুন [২১ মে-২০ জুন]মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সপরিবারে কাছপিঠে ভ্রমণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]লাইফস্টাইল বদলাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন পূরণ হবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। মন ধর্ম ও পরোপকারের প্রতি ঝুঁকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

প্রত্যেক কাজের শুরু ভালো হবে; কিন্তু শেষ ভালো হবে না। আয় উপার্জনের মাত্রা কমবে। ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে। কথাবার্তা শালীনতা বজায় রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপাবর্ষিত হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

প্রতিযোগিতায় জয়ী হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহারও পাবেন। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ভেঙে যেতে পারে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে। পিতা-মাতার সহযোগিতা ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …