Home / জাতীয় / ইসি সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির চিঠি
abdul-hamidpresidentmbd-1

ইসি সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির চিঠি

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ জানুয়ারি ২০১৭ । ১৩ মাঘ ১৪২৩

রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের জন্য বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বুধবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সার্চ কমিটির সদস্যদের নাম ঘোষণা করবে। সংবাদ বাসস-এর।

এই কমিটি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে কমিশনের সদস্যদের নাম সুপারিশ করবে। এই নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে। এতে ৫ জনের বেশি কমিশনার থাকবেন না, যারা আগামী ৫ বছর তাদের দায়িত্ব পালন করবেন।

বর্তমান ইসি সদস্যদের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

411261 25

এলসিএস কর্মীদের শ্রমে ঠিকাদারের মুনাফা

২৩ নভেম্বর ২০২৬ মাসস মাস শেষে পারিশ্রমিক পান ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৪ …

Leave a Reply

Your email address will not be published.