Home / উৎসব ও সংস্কৃতি / তৌকীর আহমেদের ‘হালদা’ সার্ক উৎসবে সেরা চলচ্চিত্র
halda+award+win+mbd-2

তৌকীর আহমেদের ‘হালদা’ সার্ক উৎসবে সেরা চলচ্চিত্র

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৮ মে ২০১৮ । ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪

সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘হালদা’ চারটি বিভাগে পুরস্কার জিতেছে।

রবিবার কলম্বোয় অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে বিচারকদের রায়ে হালদা সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সংগীতের পুরস্কার জিতেছে।

halda+award+win+mbd-4

উৎসবে এবার ২৬টি চলচ্চিত্র জায়গা পেয়েছে। এর মধ্যে তৌকীরের ‘হালদা’ ছবিটি ছাড়াও আমন্ত্রিত হয় আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁঁখি ও তার বন্ধুরা’।

পুরস্কার প্রাপ্তির খবরটি তৌকীর তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তৌকীর আহমেদ চারটি ট্রফি বুকে আগলে রেখেছেন।

halda+award+win+mbd-7

প্রসঙ্গত, এই উৎসবের গত আসরেও তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.