…..রণবীরের নাম শুনেই লাল হয়ে যায় আলিয়ার গাল। এবং সেখানে তিনি মজা করে বলেন, রণবীরের নাম শুনে হাসি পাচ্ছে আমার। প্রথমে সেই হাসি বন্ধ করতে হবে। তারপর অন্য প্রশ্নের উত্তর দিতে পারবো……
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৯ মে ২০১৮ । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৪
আলিয়া-রণবীর প্রেম করছেন এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল, আলিয়া ভাটের সাথে বর্তমানে প্রেম করছেন রণবীর কাপুর। এখন পর্যন্ত অনেক জায়গায় একসাথে দেখা গেছে তাদের। কিন্তু মুখ ফুটে কেউ স্বীকার করেননি। তবে তাদের সম্পর্কের গুজবই এবার সত্যি হলো। এবার নিজের মুখেই আলিয়াকে ভালো লাগার কথা স্বীকার করলেন বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর।

এদিকে রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জনে ঘৃতাহুতি হয় সোনম কাপুরের রিসিপশনে। ওইদিন রণবীরের সঙ্গে অনিলকন্যার রিসিপশনে হাজির হন আলিয়া ভাট। এ বিয়ে অনুষ্ঠানে রণবীর ও আলিয়া একসাথে ফ্রেমবন্দি হন। সেই ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে।
এই বিষয়ে মাঝে আলিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে এবার প্রেমের কথা জানালেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয় তিনি আলিয়াকে ডেট করছেন কি-না?
তাড়াহুড়োর মধ্যে রণবীর বলে ফেলেছিলেন, ‘এখন ব্যাপারটা খুব নতুন, তাই এ বিষয় এখন কথা না বলাই ভালো।’ রণবীরের এই মন্তব্যে আবারো আলোচনায় আসে তাদের বিষয়টি।

এদিকে সোনম কাপুরের রিসিপশনে রণবীরের সঙ্গে আলিয়ার সেই ছবি দেখে ভক্তদের মধ্যে যখন জোর গুঞ্জন চলছিল- তখনই ‘আপ কি আদালত’-এ রণবীরকে নিয়ে প্রশ্ন করা হয়। রণবীরের নাম শুনেই লাল হয়ে যায় আলিয়ার গাল। এবং সেখানে তিনি মজা করে বলেন, রণবীরের নাম শুনে হাসি পাচ্ছে আমার। প্রথমে সেই হাসি বন্ধ করতে হবে। তারপর অন্য প্রশ্নের উত্তর দিতে পারবো।
আলিয়ার পর রণবীরকেও সেই একই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। রণবীর বলেন, আলিয়ার ওপর আমার ‘বয়ক্রাস’ রয়েছে। অর্থাৎ, রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়, তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান রণবীর নিজে।
শুধু তাই নয়, ‘রাজি’ কেমন হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম ভালো সিনেমা হলো রাজি। ছবিটি আমি দেখেছি এবং আমার ভালো লেগেছে।

এদিকে রণবীর-আলিয়া প্রেম স্পষ্ট করেছেন খোদ ঋষি কাপুর।
পুত্র রণবীর আর তার প্রেমিকা আলিয়ার সম্পর্ক নিয়ে নতুন মাত্রা যোগ করলেন ঋষি কাপুর। এ প্রশ্নে দিশেহারা ঋষিও ৷ অগত্যা তিনি তাঁর টুইটকে অস্ত্র বানিয়েই চালিয়েছেন প্রশ্ন, পাল্টা প্রশ্নের যুদ্ধ।
ভাট পরিবারের সবাই দারুণ ট্যালেন্টেড। এমনকি তাঁদের আত্মীয়রাও সমান প্রতিভাবান। এদের সবার সঙ্গে অভিনয় করেছেন ঋষি। তাই তিনি নিজেকে ধন্য মনে করছেন। এরকম একটি টুইট করেছিলেন ঋষি। সিনিয়ার কাপুরের টুইটের শেষ নামটি আলিয়ার।
আর এতেই মজা পেয়েছে নেটিজেনরা। হঠাৎ ভাট পরিবারকে নিয়ে মাতামাতি কেন ঋষির? ভাট পরিবারের সব্বাইকে প্রশংসার কারণই বা কী? এমনিতে বেশ বদমেজাজি তিনি। এ চরিত্রের ছায়া পাওয়া যায় তাঁর টুইটেও৷ সেখানে এমন শেতল টুইটকে নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন।
গুঞ্জন চলছে, তাহলে কি কাপুর আর ভাটরা এক হচ্ছেন? ব্রহ্মাস্ত্র-ছবির শ্যুট থেকেই আলিয়া রণবীর থাকছেন কাছাকাছি। সোনমের বিয়েতেও গিয়েছিলেন একসঙ্গে। এমনকি ব্রহ্মাস্ত্র-এর সেটে হাজির নীতুও আলিয়াকে নিয়ে বেশ খুশি। রণবীরের মাও যে পছন্দ করেন আলিয়াকে, সেটা তো তাঁর সোস্যাল পোস্ট থেকেই স্পষ্ট। এই হচ্ছে অবস্থা…।
যদিও এর আগে অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে রণবীরের। এখন দেখার ব্যাপার হচ্ছে- আলিয়াতেই কি মন মজে ছোটে কাপুরের!
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম