Home / ফটো গ্যালারি / ‘ইত্যাদি’তে চার তারকার ছন্দায়িত তর্কযুদ্ধ
4+star+mbd-4

‘ইত্যাদি’তে চার তারকার ছন্দায়িত তর্কযুদ্ধ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৯ মে ২০১৮ । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৪

প্রতিবারের মতো এবারের ঈদেও রয়েছে বর্ণাঢ্য আয়োজনে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ‘ইত্যাদি’ মানেই জমজমাট আয়োজন। নতুনত্বে যেমন প্রতিটি অনুষ্ঠান উজ্জ্বল হয়ে ওঠে তেমনি এর ব্যতিক্রমধর্মী বিষয়গুলোও সবসময় দর্শককে আকর্ষণ করে থাকে। ‘ইত্যাদি’তে উপস্থাপিত বিভিন্ন বিষয়ের মধ্যে আমাদের সমসাময়িক প্রসঙ্গও থাকে এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে থাকে কটাক্ষপাত। আর এসব বিষয় ফুটিয়ে তোলা হয় কখনও কথায় কথায়, কখনও নাটিকায়, কখনও বা সুর ও ছন্দে। এবারও তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন রয়েছে। আর তা হচ্ছে ছন্দে-সুরে ব্যতিক্রমী আলোচনা অনুষ্ঠান। অর্থাৎ যে আলোচনায় কোনো উত্তেজনা নেই, আছে কথার ছন্দ। আলোচনায় অংশগ্রহণ করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়।

4+star+mbd-3

প্রথমবারের মতো এ তারকাদের বাদ্যের তালে ছন্দে-ছন্দে কথা বলতে দেখবেন দর্শকরা। সঙ্গীতশিল্পী না হয়েও এ তারকারা প্রত্যেকেই এ পর্বটিতে গানে কণ্ঠ দিয়েছেন। আর তাদের স্ব স্ব অভিনয়শৈলীর চমৎকার উপস্থাপনা তো থাকছেই।

গণমাধ্যমের চারটি বিশেষ অঙ্গনের একাল-সেকালের চিত্র তুলে ধরেছেন এ চার তারকা তাদের ছন্দায়িত আড্ডায়।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

প্রতি ঈদেই দর্শকের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করেন ঈদের এই বিশেষ অনুষ্ঠানটির জন্য। এবারের ঈদেও নানা আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’ দর্শকদের মন জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত ।

প্রতিবারের মতো এবারও ‘ইত্যাদি’ ঈদের পরদিন বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.