
মাস্টারি বিডি । বাঁধন খান
ঢাকা । ২৯ মে ২০১৮ । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৪
ঢালিউড কিং শাকিব খানের ‘সুপার হিরো’ ছবির টিজার মুক্তি দেওয়া হয়েছে। রোববার ছবিটির প্রথম টিজার মুক্তি দেওয়া হয়। টিজারটি প্রকাশের পর পরই অন্তর্জালে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজারে শাকিব খান ও বুবলীকে অ্যাকশন ও রোমান্স দৃশ্যে দেখা যায়।

টিজারটি এ পর্যন্ত প্রায় ১ লক্ষ জন দেখছেন। ভক্তদের প্রশংসায় ভাসছে ‘সুপার হিরো’র টিজার।
ইতিমধ্যে ছবিটির শুটিং প্রায় শেষ হয়েছে। তবে একটি আইটেম গান এর শুটিং বাকি আছে। শিগগিরি গানটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘সুপার হিরো’ ছবির বেশকিছু শুটিং অস্ট্রেলিয়ায় দারুণ দারুণ সব লোকেশনে হয়েছে।
‘সুপার হিরো’র প্রযোজক তাপসী ফারুক জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই সামনের ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় ‘সুপার হিরো’ ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলী। এছাড়া আরও অভিনয় করেছে তাসকিন রহমান, তারিক আনাম খান, টাইগার রবি প্রমুখ।
সূত্র : একুশে টেলিভিশন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম