
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০১ আগস্ট ২০১৮ । ১৭ শ্রাবণ ১৪২৫
জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার একটি গান কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলো। তার ‘ইচ্ছেগুলো’ শিরোনামের একটি গান ইউটিউবে এরইমধ্যে এক কোটি দর্শক দেখেছে।

যদিও এর আগে কণার গাওয়া ৩টি গান ইউটিউবে কোটি দর্শক দেখেছে। এগুলো হলো ‘দিল দিল দিল’ ও ‘ওহে শ্যাম’ শিরোনামের দুটি চলচ্চিত্রের গান এবং একটি মিউজিক ভিডিও ‘রেশমি চুড়ি’। অডিও গান কিংবা মিউজিক ভিডিওর দীর্ঘ ক্যারিয়ারে এবার দুবারের মতো কোটি ভিউয়ের ক্লাবে ঢুকলেন কণা।
গত বছর এপ্রিলে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়া এই গান-ভিডিওটি সোমবার অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘরে। এতে কণা ছাড়াও কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন।

গানটির কথা লিখেছেন শরীফ আলদীন, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীত আয়োজনে মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ।
এ গানে মডেল হয়েছেন মুম্বাইয়ের আজহার সাইনি ও বাংলাদেশের অভিনেত্রী তাসনুভা তিশা। এই ভিডিওতে দেখা গেছে কণ্ঠশিল্পী কণাকেও। আর নির্মাণের এই রসায়নে চমৎকার পারফরমেন্স এসেছে।

গানটির ভিউ এক কোটি অতিক্রম করার প্রসঙ্গে উচ্ছ্বসিত কণার ভাষ্য, ‘অসম্ভব সুন্দর একটি গান। গানটির ভিডিওটাও সুন্দর ছিল। শুরুতেই আমার মন বলছিল, এই গানটি অনেকদূর যাবে। কোটি ভিউ অতিক্রম করার মধ্যদিয়ে সেটিই প্রমাণ হলো।’
সৌজন্যে : আমাদের সময়
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম